hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯২

অধ্যায়- ১০ : জান্নাতের আসন ও বিছানা

জান্নাতের আসন হবে সোনার তৈরি :

عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍ – مُتَّكِئِيْنَ عَلَيْهَا مُتَقَابِلِيْنَ

তারা সোনার তৈরি আসনে মুখোমুখি হয়ে বসবে। (সূরা ওয়াক্বিয়া– ১৫, ১৬)

আসনগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে :

مُتَّكِئِيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍ

জান্নাতীরা সারিবদ্ধভাবে সুসজ্জিত আসনসমূহে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। (সূরা তূর– ২০)

اِنَّ اَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِيْ شُغُلٍ فَاكِهُوْنَ – هُمْ وَاَزْوَاجُهُمْ فِيْ ظِلَالٍ عَلَى الْاَرَآئِكِ مُتَّكِئُوْنَ

নিশ্চয় সেদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। (সূরা ইয়াসীনু ৫৫, ৫৬)

ব্যাখ্যা : اَلْاَرَآئِكُ (আল আরাইক) শব্দটি اَرِيْكَةٌ (আরীকাতুন) এর বহুবচন। জান্নাতীদের আসনকে ‘আরীকা’ বলা হয়েছে। ‘আরীকা’ এমন আসনকে বলা হয়, যা খুবই সুসজ্জিত। বরকে বসানোর জন্য বিশেষভাবে সাজানো আসনকেও আরীকা বলা হয়।

জান্নাতে উঁচু মানের বিছানা থাকবে :

فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ

সেখানে রয়েছে সমুন্নত বিছানা। (সূরা গাশিয়া– ১৩)

مُتَّكِئِيْنَ عَلٰى فُرُشٍ ۢبَطَآئِنُهَا مِنْ اِسْتَبْرَقٍ

(সেখানে জান্নাতের অধিবাসীরা) মোটা রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। (সূরা আর রহমানু ৫৪)

বিছানার কাপড় হবে সবুজ, সুন্দর এবং নকশী করা :

مُتَّكِئِيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِيٍّ حِسَانٍ

(জান্নাতের অধিবাসীরা) সবুজ নকশী করা, অতি সুন্দর, মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। (সূরা আর রহমান – ৭৭, ৭৮)